প্রধান সূচি

বারাসাত ক্যান্সার হাসপাতালের উদ্যোগে পিরোজপুরে ক্যান্সার মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

পশ্চিম বঙ্গের বারাসাত ক্যান্সার হাসপাতালের উদ্যোগে আজ শনিবার ক্যান্সার সচেতনতা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে ভারতীয় নয় জন চিকিৎসকসহ ২৮ জনের একটি দল চিকিৎসা সেবা ও ক্যান্সার বিষয়ক ওরিয়েন্টেশন দেন। শহরের হাসপাতাল রোডে এ ক্যাম্পের উদ্বোধন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান। শহরের প্রবীণ চিকিৎসক ডা. হাবিবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডা. ননী গোপাল রায়, বারাসাত ক্যান্সার হাসপাতালের সার্জন ডা. প্রবীর বিজয় কর, পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ননী গোপাল রায় ও ক্যাম্পের প্রধান সমন্বয়কারী মো. মুনিরুজ্জামান নাসিম। ক্যাম্পে পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ওরিয়েন্টেশন দেয়া হয়। পিরোজপুরের পৌর মেয়র মো. হাবিবুর রহমান মালেক দুপুরে ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি আগত বিদেশী ডাক্তারদের সাথে কুশল বিনিময় করেন এবং পিরোজপুরে এ ধরণের একটি ব্যতিক্রমী চিকিৎসা সেবা প্রদানের জন্য তাদের ধন্যবাদ জানান। এ ছাড়া পিরোজপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যান্সার সম্পর্কে ওরিয়েন্টেশন দেয়া হয়। পিরোজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি মসিউর রহমান মহারাজ ক্যান্সার ক্যাম্প পরিচালনার আর্থিক সহযোগিতা প্রদান করেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial