পাইকগাছায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি :
পাইকগাছা থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। “জঙ্গি মাদক প্রতিকারে – জনতা পুলিশ এক কাতারে” প্রতিপাদ্য বিষয়ের উপর শনিবার সকালে এক বর্ণাঢ্য র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক মলঙ্গীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ডিএসবি খুলনার অতিরিক্ত পুলিশ সুপার সিএ হালিম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বিপ্লব, ডিএসবি’র পুলিশ পরিদর্শক মোঃ ওসমান গণি, ওসি (তদন্ত) শাহাদাৎ হোসেন, রফিকুল ইসলাম, ওসি (অপারেশন) প্রবীণ চক্রবর্তী ও জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী। উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ দাউদ শরীফের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ফোরামের পৌর সভাপতি শেখ আনিছুর রহমান মুক্ত, শেখ বেনজির আহম্মেদ বাচ্চু, সরদার গোলাম মোস্তফা, সাধন ভদ্র, ইকবাল হোসেন খোকন, নির্মল মন্ডল, বিভূতি ভূষণ সানা, পরিমল অধিকারী, নির্মল অধিকারী, আব্দুল হাকিম গোলদার, আলহাজ্ব মুনছুর আলী গাজী, গাজী মিজান সহ ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
