প্রধান সূচি

চিতলমারীতে ঐক্য ন্যাপের কার্যালয় উদ্বোধন

বাগেরহাটের চিতলমারীতে ইউনাইটেড ন্যাশনাল আওয়ামী পার্টির (ঐক্য ন্যাপ) উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৭ টায় সদর বাজারের কাপুড়িয়া পট্টিতে ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্ষিয়ান বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য্য আনুষ্ঠানিক ভাবে ফিতা কেটে নতুন কার্যালয়েল উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার এ্যাডভোকেট এস.এম.এ সবুর, কেন্দ্রীয় কমিরি সদস্য শৈলেন্দ্রনাথ ম-ল, চিতলমারী উপজেলা সভাপতি অধ্যাপক মনিন্দ্র নাথ নাথ বোস, সহ সভাপতি ডাঃ সেকেন্দার আলী, সহ-সম্পাদক নির্মল কুমার সিকদার, কোষাধ্যক্ষ অসীম কুমার সাহা, সদস্য শন্তি রঞ্জন বিশ্বাস, সুবোধ চন্দ্র মন্ডল, গোপাল চন্দ্র বসু, জামাল উদ্দিন মল্লিক, গীতা রানী সাহা, নমিতা রানী মজুমদার, ধীরা সিকদার প্রমূখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial