প্রধান সূচি

মঠবাড়িয়া প্রেসক্লাবের ভিত্তি প্রস্তর স্থাপন

মঠবাড়িয়া প্রেসক্লাবের ভবন নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পিরোজপুর  জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

পরে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ডা. আনোয়ার হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব একেএম সেলিম মিয়া, পৌর আওয়ামী লীগ সভাপতি আফজাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন, জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য ও অধ্যক্ষ আজীম-উল-হক, সদস্য ইলিয়াস উদ্দিন হেলাল মুন্সি, প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial