প্রধান সূচি

পিরোজপুরে শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সকালে জাতীয় শ্রমিকলীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক কমিটির আয়োজনে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ পিরোজপুর জেলা শাখার আহবায়ক মজনু তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল হাকিম হাওলাদার।

বিশেষ আতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান সরদার।

বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ আহমেদ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মন্টু শিকদার, জেলা শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আলমগীর হোসেন, মোঃ লোকমান হোসেন, বখতিয়ার হোসেন খোকন, কাউখালী শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান বাবুল, ইন্দুরকানী শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ, ভান্ডারিয়া শ্রমিক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, জেলা কমিটির সদস্য সিরাজুল ইসলাম, নাজিরপুর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সাঈদ খান প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial