প্রধান সূচি

শুক্রবার চিতলমারীতে আসছেনপংকজ ভট্টাচার্য্য

 

ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সভাপতি বর্ষিয়ান বাম রাজনীতিক পংকজ ভট্টাচার্য্য শুক্রবার চিতলমারীতে আসছেন। বিকাল ৪ টায় উপজেলা অডিটোরিয়ামে চিতলমারী সুধী সমাজ কর্তৃক আয়োজিত বিশিষ্ট সমাজ সেবক বীরমুক্তিযোদ্ধা প্রয়াত পতিত পাবন মণ্ডলের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপস্থিত থাকবেন। স্মরণ সভায় তাঁর সফর সঙ্গী হিসেবে আসছেন ঐক্য ন্যাপের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বিশেষ গেরিলা বাহিনীর কমান্ডার এ্যাডভোকেট এস.এম.এ সবুর, কেন্দ্রীয় কমিরি সদস্য শৈলেন্দ্রনাথ মন্ডল।

স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, কমরেড কাজী সোহরাব হোসেন, ঐক্য ন্যাপের উপজেলা সভাপতি অধ্যাপক মনিন্দ্রনাথ বোস, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ মুজিবুর রহমান। স্মরণ সভাপতি সভাপতিত্ব করবেন শেরে বাংলা কলেজের অধ্যক্ষ মোঃ মোহাসীন রেজা।

প্রসঙ্গত চলতি বছরের ১৫ আগস্ট উপজেলার চরলাটিমা গ্রামের বাসিন্দা বিশিষ্ট সমাজ সেবক অগ্রণী ব্যাংকের সাবেক সহকারী মহাব্যবস্থাপক পতিত পাবন ম-ল পরলোকগমন করেণ। তাঁর সম্মাণে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial