প্রধান সূচি

পিরোজপুরে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরন অনুষ্ঠান

 “স্কুলই হোক বিজ্ঞান শিক্ষার আনন্দময় কর্মকান্ডের কেন্দ্রবিন্দু” এই শ্লোগানকে সামনে রেখে পিরোজপুর সদর এবং ইন্দুরকানী উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মেধাবী শিক্ষার্থীদের (মেয়ে) উপবৃত্তির ২য় কিস্তির চেক বিতরন করা হয়। গত রবিবার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এ চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম শেখ।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজ যারা উপবৃত্তি পেয়েছ তারা মেধা তালিকায় উত্তির্ণ হয়েছ বলেই উপবৃত্তি পেয়েছ। বিজ্ঞান এমনি একটি বিষয় যে যত বেশি জানার চেষ্টা করবে সে তত বেশি জানতে পারবে। তিনি বলেন, বিজ্ঞান ভয়ের কিছু নয়, বরং এটা সহজ এবং আনন্দের। প্রধান অতিথি বলেন, শিক্ষার্থীরাই হচ্ছে জাতীর ভবিষৎ, তাই শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্কো হতে হবে। তিনি শিক্ষকদের উদেশ্যে বলেন, প্রতিটি স্কুলে প্রাক্টিক্যাল ক্লাস করাতে হবে। প্রাক্টিক্যাল ক্লাস না হলে শিক্ষার্থীরা বিজ্ঞানের প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে এবং ভালো রেজাল্ট করতে পারবে না। প্রধান অতিথি বলেন, পিরোজপুর গন উন্নয়ন সমিতিকে সাধুবাদ জানাইযে, তারা শিক্ষার্থীদের বিজ্ঞানে উৎসাহিত করার জন্য এরকম একটি পদক্ষে নিয়েছে।

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের সহযোগিতায় পিরোজপুর গন উন্নয়ন সমিতি বিজ্ঞান শিক্ষার উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে পিরোজপুর সদর উপজেলা জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সুমা দাস, টোনা মাধ্যমিক বিদ্যালয়ের তনুশ্রী নন্দী, করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জান্নতুল মাওয়া, দক্ষিন গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের মধুশ্রী হালদার এবং ইন্দুরকানী উপজেলার পাড়েরহাট সম্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের জুয়েনা আক্তারকে উপবৃত্তির চেক প্রদান করা হয়।

পিরোজপুর গন উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসানের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, জুজখোলা সম্মিলিত বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মৈত্র, দক্ষিন গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক আশুতোষ হালদার, গন উন্নয়ন সমিতির প্রকল্প সমন্বয়কারী উত্তম চৌধুরী প্রমুখ। চেক বিতরন অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial