প্রধান সূচি

পিরোজপুরে মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন

ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ছয় দফা দাবীতে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার সকালে শহরের গোপালক্ষ্ণৃ টাউন ক্লাব সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে দাবীসমূহ তুলে ধরে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সভাপতি মো. হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ ডাকুয়া, উপজেলা সভাপতি মো. সিদ্দিকুর রহমান, মো. বজলুর রহমান, সুলতান হোসেন, ফকির আঃ হাই, আঃ রহমান, মো. শামসুল আলম, মো. মিজানুর রহমান, ক্বারী নূরুল আমীন, মোশারেফ হোসেন, আসলাম দর্জি।

পরে জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এর নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইবতেদায়ী শিক্ষক সমিতি ফাউন্ডেশনের জেলা শাখার কমিটি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial