প্রধান সূচি

ছুটি ছাড়া অধ্যক্ষ অনুপস্থিত ॥ হাজিরা খাতা জব্দ

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের কে সি (কলারন-চন্ডীপুর) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ ছুটি বিহীন অনুপস্থিত থাকায় হাজিরা খাতা জব্দ করেছেন করেছেন প্রতিষ্ঠাতা ও বালিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মঞ্জু। মঙ্গলবার তিনি এ খাতা জব্দ করেন।

কলেজের প্রতিষ্ঠাতা মশিউর রহমান মঞ্জু জানান, ২০০১ সালে তিনি ইন্দুরকানী-বালিপাড়া-চন্ডীপুর-কলারন সড়ক সংলগ্ন প্রায় ২ একর জমির উপর কে সি (কলারন-চন্ডীপুর) টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট  কলেজটি প্রতিষ্ঠা করা হয়। কলেজে অধ্যক্ষসহ ১৩ শিক্ষক, একজন করনিক ও একজন পিয়ন রয়েছে।

প্রতিষ্ঠাতা মশিউর রহমান মঞ্জু জানান, অধ্যক্ষ প্রায়ই কলেজে গড়হাজির থাকেন। অভিভাবকদের কাছ থেকে এ রকম অভিযোগ পাওয়ার আমি তাকে অনেকবার সতর্ক করেছি। কোন কাজ হয়নি। মঙ্গলবার আমি কলেজ এলাকায় একটি কাজে যাই। সকাল ১১ টার দিকে কলেজে গিয়ে অধ্যক্ষ এস এম ইউনুস আলীকে খুঁজতে থাকি। না পেয়ে করনিক মোঃ আঃ বারীর কাছে জানতে চাই অধ্যক্ষ কোথায়। করনিক আঃ বারী আমাকে জানায় অধ্যক্ষ ছুটিতে আছেন। তখন আমি তার  অধ্যক্ষের) ছুটির আবেদন দেখতে চাইলে করনিক আমাকে তা দেখাতে পারেন নি।

মশিউর রহমান মঞ্জু বলেন, এরপর আমি হাজিরা খাতা খুলে দেখি ২১ অক্টোবর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত সে অনুপস্থিত রয়েছে। প্রতিষ্ঠাতা মশিউর রহমান মঞ্জু বলেন, হাজিরা খাতায় অধ্যক্ষের স্বাক্ষর অন্য কেউ মাঝে মাঝে দেয় এরকম অভিযোগও আমার কাছে আছে এ কারনে আমি হাজিরা খাতা নিয়ে এসেছি।

এ বিষয়ে অধ্যক্ষ এস এম ইউনুস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial