কাউখালীতে স্যানিটেশন মাস ও হাত দোয়া দিবস পালিত
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে জেলার কাউখালীতে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত দোয়া দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের করে জনস্বাস্থ্য অধিদফতর। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পুকুর চত্বরে হাত দোয়া ও আলোচনা সভা করা হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ আঃ সাত্তার বক্তব্য রাখেন।
এতে সরকারী বালক এবং বালিকা উচ্চ বিদ্যালয় এবং মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অংশ নেয়।
Please follow and like us:
« পিরোজপুরে শিক্ষার্থীদের উপবৃত্তির চেক বিতরন অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) কাউখালীতে মাসব্যাপী ইঁদুর নিধন অভিযান »
