প্রধান সূচি

সরকারের সাফল্য অর্জণ ও উন্নয়ন ভাবনা বিষয়ে নাজিরপুরে উঠান বৈঠক

জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের” লক্ষে মঙ্গলবার নাজিরপুর উপজেলার মাটিভাংগা ইউনিয়নের ৩নং মাটিভাংগা কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় হলরুমে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ভিশন-২০২১, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মহসীন হোসেন তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহ নিয়াজ ফরাজী হিরু,  মাটিভাংগা কদমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব কুমার বিশ^াস ।  বৈঠক শেষে বর্তমান সরকারের উন্নয়নমূলক বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial