মঠবাড়িয়ায় ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা
মঠবাড়িয়া সরকারী কলেজ মিলনায়তনে মঙ্গলবার সকালে থানা পুলিশের উদ্যোগে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
মঠবাড়িয়া থানার সহকারী পুলিশ সুপার আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ গোলাম মোস্তফা, অধ্যক্ষ আজীম-উল-হক, থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন, প্রভাষক মোহেসুনুল মান্না, তপন কুমার হালদার, জুলহাস শাহীন, সুজিত বড়াল, কলেজ ছাত্রলীগ সভাপতি মশিউর রহমান মোর্তুজা প্রমুখ।
শেষে মঠবাড়িয়া সরকারী কলেজ ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর পৃথক দুটি কমিটি গঠন করা হয়।
Please follow and like us:
« ভান্ডারিয়া পৌর সহায়ক কমিটির সদস্যের পিতার দাফন সম্পন্ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ইন্দুরকানীতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত »
