প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার তুষখালী গ্রামে অভিযান চালিয়ে সোমবার রাতে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছ থেকে ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো তুষখালী গ্রামের পান্না বেপারীর ছেলে মুছা বেপারী (২৪) ও পার্শ্ববর্তী ছোটমাছুয়া গ্রামের মাহবুব হাওলাদারের ছেলে তাজুল ইসলাম (২১)।

মঠবাড়িয়া থানার উপ পরিদর্শক মো. নূর আমীন জানান, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial