ভান্ডারিয়ায় ১০ লাখ টাকা কর আদায়
ভান্ডারিয়ায় স্থানীয় অডিটরিয়ামে কর বিভাগ আয়োজিত সোম ও মঙ্গলবার ২ দিনব্যাপী আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্ধকরণ অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আয়কর মেলা সমাপ্ত। এই দুই দিনে এ উপজেলার ২৬৪ জন কর দাতা আয়কর প্রদান করেছে। যা টাকার হিসেবে প্রায় ১০ লাখ টাকা বলে জানান পিরোজপুর সহকারী কর কমিশনার (সার্কেল-৬) সুব্রত কুমার দে। তিনি আরো জানান, কর প্রদান বিষয়ে ব্যবসায়ী ও জনগণকে উদ্বুদ্ধ করতে উপজেলা পর্যায়ে যে লক্ষ্য নিয়ে এই মেলার আয়োজন করা হয়েছে তা সফল হয়েছে।
Please follow and like us:
« ইন্দুরকানীতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বইয়ের ফেরিওয়ালা খসরু »
