বইয়ের ফেরিওয়ালা খসরু
বই নেবেন বই, সকাল হলে হাক-ডাক এই বই ফেরিওয়ালার। রোধ বৃষ্টি কোন বাধাই যেন থামছে না এই বই ফেরিওয়ালার বই বিতারণ। মানুষকে বই মুখী করা ও বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি করার লক্ষে তিনি দীর্ঘ ১৫ বছর বই ফেরির কাজটি করে আসছেন।
পিরোজপুরের কাউখালী উপজেলার এই জনপদের মানুষের কাছে তিনি বই ফেরিওয়ালা হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন। উপজেলার ৩নং সদর ইউনিয়নের কেউন্দিয়া গ্রামের ষাটোর্ধ্ব খসরু এই কাজটি করছেন একেবারে স্বপ্রণোদিত হয়ে। বিনা মূল্যে বই দিচ্ছেন তিনি বিভিন্ন শ্রেণী ও পেশার মাঝে, বাদ যাচ্ছেনা শিশুরাও। তার বইয়ের ঝুড়িতে রয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস, ৫২’র ভাষা আন্দোলনের ইতিহাস, দেশ বিদেশের বরেন্য ব্যক্তিদের আত্মজীবনি, ধমীয় বইসহ শিশুদের জন্য ছড়ার বই।
মঙ্গলবার উপজেলার সরকারি এস.বি বালিকা বিদ্যালয়ের সামনে বইয়ের পসরা সাজিয়ে বইয়ের এক দোকানীকে নিয়ে বইয়ের হাট বসালেন খসরু। সেখান থেকেই বিনামূল্যে বই তুলে দিলেন শিক্ষার্থীদের হাতে। এ যেন এক বইয়ের হাট।
