প্রধান সূচি

ইন্দুরকানীতে যুবলীগের জরুরী সভা অনুষ্ঠিত

ইন্দুরকানীতে ২নং পত্তাশী ইউনিয়ন যুবলীগের বিশেষ জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ঘোষেরহাট বাজারে ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকরামুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক এইচ এম বজলুর রহমান মিন্টু, আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সাঈদ, মাহাবুব আলম ফকির, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান, পাড়েরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আবুবক্কর সিদ্দিক লাভলু প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক লিটন কুমার হালদার, মামুন সেপাই, দপ্তর সম্পাদক আরিফুর রহমান আরিফ, উপজেলা যুবলীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এ হাচান হিরন, পাড়েরহাট ইউনিয়ন যুবলীগের আহবায়ক মাইনুল ইসলাম, যুগ্ন-আহবায়ক রিয়াজুল ইসলাম জুয়েল, মাহাবুব আলম নান্নু, ক্বারী মাওলানা মোঃ  ইব্রাহীম।

সভা পরিচালনা করেন পত্তাশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম জোমাদ্দার।

সভায় পত্তাশী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকরামুল সিকদার বলেন, পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের বর্তমান সভাপতি তোবারেক আলী হাওলাদার বিএনপি ও জামায়াত ঘরানার লোক। ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে তিনি মাওলানা দেলোয়ার হোসাইন  সাঈদীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছেন। ২০১২ সালে তিনি বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করে একজন নেতার আর্শীবাদ পুষ্ঠ হয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ বাগিয়ে নেন। কিন্তু তিনি এখনো বিএনপি-জামায়াতের সাথে আঁতাত করে চলেন। এদের কারনেই দলের ত্যাগী নেতাকর্মিরা নানা রকম হয়রানিসহ দলে অবমূল্যায়নের শিকার হচ্ছেন। তাই দল থেকে এসব হাইব্রিড নেতাদের বের করে একটি আদর্শ সংগঠন গড়ে তুলতে সবাইকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। সভায় আওয়ামী লীগে আসা হাইব্রিড নেতাদের নানা বিতর্কিত কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরা হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial