প্রধান সূচি

সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে মহিলা সমাবেশ

পিরোজপুর জেলা তথ্য অফিসের আয়োজনে “সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণের” লক্ষে সোমবার সকালে উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ভিশন-২০২১, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, অর্থনৈতিক স্বচ্ছলতা ও সামাজিক নিরাপত্তা, মাদক, জঙ্গীবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ, মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্রান্ডিং ইত্যাদি বিষয়ের উপর সচেতনতামূলক বক্তব্য উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. মহসীন হোসেন তালুকদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ আসাদুজ্জামান, সহকারী শিক্ষক ফাতিমা দোলন, সমাজকর্মী হাসিনা বেগম প্রমুখ।

সমাবেশ শেষে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের উপর চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।

সমাবেশে শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial