প্রধান সূচি

মাদক ব্যবসায়ী’র ৭ বছর কারাদন্ড

পিরোজপুরে এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম সোমবার এ কারাদন্ডের আদেশ দেন। মামলা সূত্রে জানা গেছে, বরিশালের র‌্যাব-৮ এর ডিএডি মোঃ আমজাদ হোসেন বাদী হয়ে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল ২০১৬ সালের ২৩ জানুয়ারী ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের মৃত জয়নাল খানের ছেলে কামাল খান(২৯)কে ৯৯ পিচ ইয়াবাসহ আটক করে। এ বিষয়ে ঐ দিনই ভান্ডারিয়া থানায় মামলাটি দায়ের করা হয় এবং চলতি বছরের ১২ ফেব্রুয়ারী পুলিশ আদালতে অভিযোগপত্র জমা  দেয়।।

মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় কামাল খানকে ৭ বছরের সশ্রম কারাদন্ড এবং ১০ হাজার জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ডের নির্দেশ দেয় আদালত।

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, পাবলিক প্রসিকিউটর খান মো. আলাউদ্দিন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট দেলোয়ার হোসেন।

মামলার আসামী উচ্চ আদালত থেকে জামিন নিয়ে জেল থেকে বের হয়ে পলাতক রয়েছেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial