মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের গুজব নিরসনে প্রশাসনের জরুরী সভা
জেলার মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের গুজবে কান না দেয়া ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বাদশা, অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম, অধ্যক্ষ আজীম-উল-হক, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, এমাদুল হক খান, এডভোকেট মজিবুর রহমান মুন্সী, আওয়ামী লীগ নেতা ফারুকুজ্জামান, বনিক সমিতির সভাপতি শামসুল আলম, মঠবাড়িয়া কল্যাণ সমিতির সাবেক সভাপতি আনসার উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক খলিলুর রহমান আকন, পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি হেমায়েত উদ্দিন, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, কাউন্সিলর শফিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম রিপন মাতুব্বর, ঈমাম সমিতির সভাপতি মাওলানা রুহুল আমিন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আলাউদ্দিন আল আজাদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ২০ ও ২১ অক্টোবর রাতে মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের খবর সকল মসজিদে মাইকিং, ফেজবুক ও মুঠো ফোনে ছড়িয়ে পরলে গোটা উপজেলায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এতে উপজেলাবাসী র্নিঘুম রাত কাটায়। প্রশাসন বিষয়টি সম্পূর্ণ গুজব ও একটি মহল সরকারের ভাবমুর্তি নষ্ট করার জন্য গুজব ছড়াচ্ছে বলে দাবী করেন। তাই সভায় সকলের প্রতি ডাকাত আতঙ্কের গুজবে কান না দেয়া আহ্বান জানিয়ে প্রতি ওয়ার্ডে আওয়ামী লীগের উদ্যোগে সচেতনতামূলক সভা করার সিদ্ধান্ত নেয়া হয়।
