প্রধান সূচি

মঠবাড়িয়ায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

 

 

মঠবাড়িয়ায় সুপারি গাছ থেকে পড়ে বাদল কিত্তুর্নীয়া (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ৬ সন্তানের জনক বাদল কিত্তুর্নীয়া উত্তর মঠবাড়িয়া গ্রামের মৃত সুদন্ন কিত্তুর্নীয়ার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় বাদল নিজ বাগানের সুপারি পারার জন্য গাছে উঠলে গাছ ভেঙ্গে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বাদলকে বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক খান জানান, হতদরিদ্র বাদলকে রবিবার রাতে বরিশাল শেবাচিমে নেয়ার পথে মারা যায়।

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial