উদ্বুদ্ধকরণের মাধ্যমেই আয়কর নিশ্চিত করতে চায় সরকার … মহিউদ্দিন মহারাজ
পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, সকল পেশার মানুষেরই নিজ নিজ আয় অনুযায়ী আয়কর দেয়া উচিৎ। আয়কর দিয়ে রাষ্ট্রকে সহায়তা করা উচিৎ সকলের। কেননা আয়করের মাধ্যমেই দেশের সরকারী কর্মকর্তা-কর্মচারীরা বেতন পান, রাষ্ট্র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করেন। তাই আয়কর প্রদানের মাধ্যমে রাষ্ট্রের উন্নয়ন করা গেলে রাষ্ট্র সেই অর্থ দিয়ে সারাদেশের উন্নয়ন কার্যক্রম করতে পারবে। তিনি আজ সোমবার দুপুরে জেলার ভান্ডারিয়ায় আয়কর বিভাগ আয়োজিত দুই দিন ব্যাপী আয়কর ক্যাম্প ও করদাতা উদ্বুদ্বকরণ অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, আয়কর নিশ্চিত করার লক্ষে সরকার রাজস্ব বিভাগের মাধ্যমে ব্যবসায়ী দেশের নাগরিকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করে চলছে। সরকারের লক্ষ্য জনগণ নিজ থেকে স্বপ্রনোদিত হয়ে আয়কর প্রদান করুক। তাই আইন প্রয়োগ করে নয়, উদ্বুদ্ধকরণের মাধ্যমেই সরকার আয়কর নিশ্চিত করতে চায়।
পিরোজপুর কর অঞ্চল (সার্কেল-৬) এর আয়োজনে ভান্ডারিয়া উপজেলা অডিটরিয়ামে সহকারী কর কমশিনার সুব্রত কুমার দে’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল কর অঞ্চলের যুগ্ন কর কমিশনার মো. আবুল বাশার, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার সুমী, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি সফিউল হক মিঠু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জিপি এডভোকেট শহিদুল হক পান্না, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, ভান্ডারিয়া বন্দর ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুস ছালাম খোন্দকার, ভান্ডারিয়া পৌর ব্যবসায়ী কমিটির সভাপতি মিজানুর রহমান নিপু জোমাদ্দার, মো. মোশারফ সিকদার প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান চৌধুরী, খান এনামুল করিম পান্না, মো. হুমায়উন কবির, যুবলীগের উপজেলা আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, ব্যবসায়ী নেতা মো. সহিদ জোমাদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ওয়াহিদ মন্নান উজ্জল তালুকদার, ভান্ডারিয়া পৌর ব্যবসায়ী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হিল্লোল মল্লিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
