ইন্দুরকানীতে দুই গাঁজা ব্যবসায়ী গ্রেফতার
ইন্দুরকানীতে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইন্দুরকানী থানার এসআই আঃ রহিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার পাড়েরহাট ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে পিরোজপুরের নামাজপুর গ্রামের মোঃ রাকিব হোসেনের ছেলে নুরুজ্জামান (১৭) ও একই গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রাজিব সেখ (২৫)কে গাঁজা বিক্রির সময় ১৫ গ্রাম গাঁজা গ্রেফতার করে।
আটককৃতদের সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রনের একটি মামলা আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
Please follow and like us:
« কাউখালীতে পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ীর পলায়ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মাদক ব্যবসায়ী’র ৭ বছর কারাদন্ড »
