প্রধান সূচি

বাগেরহাটে সাংবাদিকদের সাথে বিসিএস শিক্ষকদের মতবিনিময়

বাগেরহাটে বিসিএস সাধারণ শিক্ষক সমিতির আয়োজনে সাংবাদিকদের সাথে ৪ দাবি আদায়ের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় লিখিত বক্তব্যে বিসিএস সাধারন শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মো. সাইফুল ইসলাম ফারুকি বলেন, জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোক জাতীয়করণকৃত কলেজের শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরি মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনিদিষ্ট করে আগামী ১৬ নভেম্বর ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারি করতে হবে, জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালার প্রণয়ন করতে হবে, সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতামূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগর জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে কোন ব্যক্তিকে ক্যাডার ভুক্ত করা যাবেনা, সম্প্রতি সরকারিকরণ ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরুপ বিধিমালার আওতায় আনতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির জেলা কমিটির সহ-সভাপতি বাগেরহাট সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মুস্তাহিদুল আলম রবি, সহযোগী অধ্যাপক শেখ রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক ফারুক আজম মো. আব্দুস সালাম, সহযোগী অধ্যাপক শাহ আলম ফরাজি, সহযোগী অধ্যাপক সাহানুর আক্তার, প্রভাষক মাকসুদা খানম প্রমুখ।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial