প্রধান সূচি

বেসরকারী কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবীতে

পিরোজপুরে সাংবাদিকদের সাথে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মতবিনিময় সভা

জাতীয়করণের লক্ষে ঘোষিত বেসরকারী কলেজ শিক্ষকদের বিসিএস ক্যাডারের মর্যাদা না দেওয়ার দাবীতে পিরোজপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি জেলা শাখা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমিতির দাবীসমূহ তুলে ধরে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিরোজপুর সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহাঙ্গীর হোসেন।

এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সমিতির জেলা সভাপতি স্বরূপকাঠী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন।

মতবিনিময় সভায় বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখার সাবেক সভাপতি বাগেরহাট পিসি কলেজের দর্শন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম, সরকারী সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান, প্রাণীবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আউয়াল ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শাহীন রেজা, সরকারী মহিলা করেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মৌমিতা সরকারসহ জেলার বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জাতীয় শিক্ষানীতি-২০১০ এর আলোকে জাতীয়করণকৃত বেসরকারী কলেজের শিক্ষকদের নন-ক্যাডার করে তাদের চাকুরী প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনির্দিষ্ট করে স্বতন্ত্র বিধিমালা জারী, বেসরকারী কলেজ জাতীয়করণের পূর্বে বিধিমালা প্রণয়ন, সরকারী কর্মকমিশনের গ্রহীত বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগ ছাড়া অন্য কোন ভাবে ক্যাডারভুক্ত না করা এবং সরকারীকরণ করা ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও প্রণীত বিধিমালার আওতায় আনার দাবী জানানো হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, উল্লেখিত দাবীসমূহ আগামী ১৬ নভেম্বরের মধ্যে মানা না হলে ১৭ নভেম্বর ঢাকায় সমিতির উদ্যোগে সরকারী কলেজ শিক্ষকদের মহাসমাবেশ ডেকে কঠোর কর্মসূচি দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial