পিরোজপুরে পৌর ও সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের কমিটি
পিরোজপুর পৌরসভা এবং সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার পিরোজপুর জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ ও সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মিঠু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
পৌর ছাত্রলীগের নতুন কমিটিতে আসিফ ইকবালকে সভাপতি ও মোমেন মোর্শেদ শুভ্রকে সাধারণ সম্পাদক করা হয়।
সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখায় সুপান্থ হালদারকে সভাপতি, মো. মামুন হাওলাদারকে সহ-সভাপতি, মো. রাব্বি ইসলাম অপুকে সাধারণ সম্পাদক এবং পিযুষ আইচকে যুগ্ম সাধারণ সম্পাদক করে নতুন কমিটি অনুমোদন দেয়া হয়। আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মাসুদ বলেন, দীর্ঘদিন পরে পিরোজপুর পৌরসভা ছাত্রলীগ ও সরকারি সোহরাওয়ার্দী কলেজ শাখা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয়া হয়েছে। এ কমিটিগুলোর মেয়াদ অনেক দিন আগেই শেষ হয়েছে, তাই আগামীতে ছাত্রলীগকে সুসংগঠিত করতে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম মিঠু বলেন, ছাত্রলীগ বঙ্গবন্ধুর আদর্শে গড়া দল। আগামী দিনে ছাত্রলীগের রাজনীতিকে আরো এগিয়ে নিতে ছাত্রলীগের এ দু’টি ইউনিটের নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।
