পিরোজপুরে নিরাপদ সড়ক দিবস পালিত
“সাবধানে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি” এ শ্লোগানে নানা আয়োজনে পিরোজপুর পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
আজ রবিবার সকালে এ উপলক্ষে শহরের বঙ্গবন্ধু চত্ত্বর থেকে জেলা প্রশাসন ও বিআরটিএ পিরোজপুর সার্কেলের আয়োজনে র্যালী শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখ।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম সোহরাব হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামাল হোসেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, বিআরটিএ পিরোজপুর সার্কেলের সহকারি মটরযান পরিদর্শক মো. সাঈদ সিদ্দিকসহ বিভিন্ন কর্মকর্তা ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
Please follow and like us:
« ইন্দুরকানীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে ১৯ হাজার মিটার জাল জব্দ »
