প্রধান সূচি

পাইকগাছায় আদালতের নির্দেশনা উপেক্ষা করে সম্পত্তি জবর দখলের অভিযোগ

পাইকগাছায় আদালতের ১৪৪ ধারাজারীকৃত নালিশী সম্পত্তির জবর দখলের অভিযোগ উঠেছে। পাইকগাছা গদাইপুর গ্রামের চেঁচুয়া গ্রামের মোঃ আকরাম খাঁ’র কবলামুলের রেজিষ্ট্রিকৃত ক্রয় সম্পত্তিতে ১৪৪ ধারা বলবত থাকা সত্ত্বেও একই গ্রামের আনসার আলী খাঁ বহিরাগত লোকজন নিয়ে জবর দখল করেছে বলে জানিয়েছে ভুক্তভোগী আকরাম খাঁ। আনসার খাঁ ও তার লোকজন ১৯ অক্টোবর আকরামের চেঁচুয়া মৌজার সম্পত্তিতে জোরপূর্বক প্রবেশ করে সকাল থেকে দুপুর পর্যন্ত ছোট বড় গাছ কর্তনসহ একটি ছোট ঘর সম্পূর্ণ ভেঙ্গে দিয়ে আকরামের ভোগ দখলে থাকা ১০ শতক সম্পত্তি জবর দখল করে।

উল্লেখ্য, ১৯৭৪ সালে মৃত কালাচাঁদ সরদারের কাছ থেকে আকরাম খাঁ’র পিতা মৃত আনার খাঁ কবলা রেজিষ্ট্রিমুলে (চেঁচুয়া মৌজার ৩৬ শতক জমি হতে ১০ শতক জমি ক্রয় করে। যার সিএস নং- ৩৭, এসএ নং- ২৭, দাগ নং- ৫০)। অতঃপর ১৯৭৫ সালে আনসার আলী খাঁ’র পিতা  মৃত গহর আলী খাঁ একই মালিকানা কালাচাঁদ সরদারের কাছ থেকে একই মৌজার একই দাগের ৩৬ শতক জমির মধ্যে ২১ শতক জমি কবলা রেজিঃ মুলে ক্রয়  করে। উভয়পক্ষ র্দীর্ঘদিন যাবৎ স্ব স্ব সম্পত্তি এলাকাবাসীর গেতার্থে ভোগ দখল করে আসলেও ২০১৫ সাল থেকে ভুয়া জাল দলিল দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার হুমকি, ধামকি এবং দখলের চেষ্টা অব্যাহত রাখলে গত ৩ জুলাই ২০১৭ পাইকগাছার বিজ্ঞ সিনিয়র ম্যাসিষ্ট্রেট আদালতের শরণাপূর্ণ হলে বিজ্ঞ আদালত মোঃ আনসার আলী খাঁ’র বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা মোতাবেক উক্ত সম্পত্তির উপর দখল ভিত্তিক স্থিতিবস্থা বজায় রাখার জন্য ওসি পাইকগাছাকে নির্দেশ দেন। ওসি পাইকগাছা বিজ্ঞ আদালতের নির্দেশ ক্রমে উভয় পক্ষকে নালিশী সম্পত্তিতে শান্তি শৃংখলা বজায় রাখাসহ দখল ভিত্তিক স্থিতাবস্থা বজায় রাখার জন্য নির্দেশ প্রদান করেন। যার মামলা নং-১৫২/১৭, স্মারক নং- ২৫৬। ফৌঃ কাঃ বিঃ ১৪৪ ধারা বলবত থাকলেও গত ১৯ অক্টোবর ২০১৭ বৃহস্পতিবার আনসার আলী খাঁ গং মোঃ আকরাম খাঁ’র সম্পত্তি জবর দখলের পরও বিভিন্ন প্রকার ভয়ভিতি হুমকি-ধামকি ও জীবন নাশের হুমকি দেওয়ায় আকরাম খাঁ জীবন বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে বলে তিনি জানিয়েছেন।

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial