ছারছীনা মাদ্রাসার শিক্ষকের বাসায় অগ্নিকান্ড
স্বরূপকাঠীতে ছারছীনা দরবার শরীফের মধ্যে শিক্ষকের বাসায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
শনিবার রাতে ছারছীনা দারুসুন্নাৎ অলিয়া মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা সিরাজুম্মুনীরের ঘরে আগুন লেগে সব মালামাল পুড়ে গেছে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। রাত সাড়ে ৯ টার সময় হঠাৎ একটা বিষ্ফোরনের শব্দ পাওয়া যায়। এর পরই ঘরের ভেতরে আগুন জলতে দেখে ডাক চিৎকার দিলে মাদ্রাসার ছাত্ররা ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সর্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে গিয়ে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
ছারছীনা মাদ্রাসার মাওলানা আ.জ.ম ওহিদুল আলম বলেন, ঘরের ফ্রিজের কম্প্রেসার বিষ্ফোরন হয়ে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে।
Please follow and like us:
« ডাকাত আতংকে স্বরূপকাঠীবাসীর নির্ঘুম রাত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুরে পৌর ও সোহরাওয়ার্দী কলেজে ছাত্রলীগের কমিটি »
