প্রধান সূচি

মঠবাড়িয়ায় হাসপাতালে ঢুকে আহতের ওপর হামলা

জমি বেচা-কেনা নিয়ে বিরোধের জের ধরে শনিবার সকালে উপজেলার আলগী পাতাকাটা  গ্রামে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের দুই জন আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় আহত তৌহিদের স্বজনরা হাসপাতালে ঢুকে দ্বিতীয় দফায় আহত মনির ফকিরের ভাই সাবু ফকিরের ওপর হামলা চালায়। এতে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত ও রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। গুরুতর আহত মৃত সালাম ফকিরের ছেলে মিজানুর রহমান সাবু ফকির (২৮) ও মনির ফকির (৪০) ও অপর পক্ষের মানিক খানের ছেলে তৌহিদ (২৪)কে  বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার আলগী পাতাকাটা গ্রামের মিজানুর রহমান সাবুর সাথে প্রতিবেশী ফারুক আকনের ছেলে ফরিদ আকনের জমি বেচা-কেনা নিয়ে বিরোধ চলে আসছিল। এ ঘটনার জের ধরে শনিবার সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে ফরিদের সহযোগী তৌহিদ অপর পক্ষের মনির ফকিরকে মারধর করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৌমিত্র সিনহা জানান, হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের ওপর স্বজনরা পুনরায় হামলা চালালে থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial