মঠবাড়িয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মঠবাড়িয়ায় ২০১৬ সালের জেএসসি, জেডিসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে উপজেলা নাগরিক কমিটি। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফরিদ উদ্দিন।
উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধকালীন ইয়াং অফিসার মজিবুল হক খান মজনু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত জেলা মধ্যমিক শিক্ষা কর্মকর্তা কেএম রুহুল আমীন, বিশিষ্ট কবি ও সাহিত্যিক মুহম্মদ আব্দুল খালেক, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মোস্তফা শাহ আলম দুলাল, নাগরিক কমিটির সদস্য সচিব নূর হোসাইন মোল্লা, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহ্ জাহান আলী শেখ, এডভোকেট মুজিবুর রহমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, নাসির উদ্দিন, আব্দুর রাশেদ, আকরামুল ইমলাম, সাবেক চেয়ারম্যান হারুন-অর-রশীদ সাংবাদিক মিজানুর রহমান মিজু, স্বেচ্ছাসেবক লীগ নেতা আলাউদ্দিন আল আজাদ, শিক্ষার্থী জান্নাত বিনতে জাহাঙ্গীর, অহিদ আল মুবিন প্রমুখ।
