প্রধান সূচি

মঠবাড়িয়ায় চেয়ারম্যানের ঘেরের পানিতে জনগনের দুর্ভোগ

জেলার মঠবাড়িয়ায় হলতা গুলিসাখালী ইউপি চেয়ারম্যানের ঘেরের পানিতে রাস্তা ও বাড়ি-ঘর ডুবে জনগনের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীরা শনিবার দুপুরে ওই ঘেরের ওপর দাড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন।

ভূক্তভোগী ওই গ্রামের ভবতোষ মন্ডল জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো প্রায় ৬ মাস ধরে কবুতরখালী গ্রামের তার ঘেরের পানি রাস্তার ওপর দিয়ে অপসারণ করে আসছেন। এতে ওই রাস্তা পানিতে তলিয়ে যায়। স্থানীয় বাড়ি-ঘর পানিবন্দি হয়ে পড়ে। শিক্ষার্থীদের স্কুলে যেতে ভোগান্তিতে পড়তে হয়। বারবার বলা সত্ত্বেও তিনি তা শুনছেন না। শনিবার পুনরায় চেয়ারমানের লোকজন ওই ঘেরের পানি রাস্তা থেকে অপসারণ করতে এলে এলাকাবাসী বাঁধা দেয়।

স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন তালুকদার জানান, চেয়ারম্যান খামখেয়ালীভাবে তার ঘেরের পানি রাস্তার ওপর দিয়ে অপসারণ করে মানুষের ভোগান্তির সৃষ্টি করেছে। উনি ইচ্ছে করলে বিকল্পভাবে ঘেরের পানি অপসারণ করতে পারতেন।

এ ব্যাপারে গুলিসাখালী ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো বলেন, মাছের ঘেরের পানি বৃদ্ধি পাওয়ায় বাধ্য হয়ে বাঁধ কেটে পানি অপসারন করা হয়েছে। পানি নেমে গেলেই বাঁধ দিয়ে দেয়া হবে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial