ভান্ডারিয়ায় কাব স্কাউট লিডার বেসিক কোর্স সমাপ্ত ॥ সনদ বিতরণ
“পৃথিবীকে যেমন পেয়েছো তার চেয়ে সুন্দরতর করে রেখে যেতে চেষ্টা কর, মৃত্যুর সময় এই ভেবে তৃপ্ত হবে যে তুমি তোমার সময়কে বৃথা নষ্ট করো নি” এই শ্লোগানকে সামনে রেখে জেলার ভান্ডারিয়ায় শনিবার সন্ধ্যায় বাংলাদেশ কাব স্কাউট ইনষ্টিটিউট এর উদ্যোগে স্থানীয় বিহারী লাল ইনষ্টিটিউট প্রাঙ্গনে বাংলাদেশ স্কাউট বরিশাল অঞ্চলের ৫ দিন ব্যাপী ১৩৫তম কাব স্কাউট লিডার বেসিক কোর্স সমাপ্ত হয়েছে।
শিক্ষকরা শুধু শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠ দানই নয়, সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত করার লক্ষে অনুষ্ঠিত কাব স্কাউট লিডার বেসিক কোর্সে প্রথম ও দ্বিতীয় সিফটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪১জন ও মাধ্যমিক বিদ্যালয়ের ৩২জনসহ মোট ৭৩জন প্রশিক্ষাণার্থী অংশ গ্রহণ করেন।
শনিবার প্রশিক্ষাণার্থীদের লিডারশীপ কাব ও সনদ বিতরণ শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে মো. আব্দুস সোবাহান ট্রেইনার বাংলাদেশ স্কাউট, মো. হুমায়উন কবির সহকারী লিডার বাংলাদেশ স্কাউট, বিহারী স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শশাঙ্ক শেখর চক্রবর্তী, স্কাউট শিক্ষক বিধান চন্দ্র চক্রবর্তী, সহকারী আ. আযাদসহ মোট ২০জন ট্রেইনার প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, ১৭ অক্টোবর সকালে ৫ দিন ব্যাপী এ প্রশিক্ষণ কোর্সের উদ্ধোধন করেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার এবং ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী।
