বাগেরহাটে পানিবন্দি পৌরবাসীর মধ্যে চিড়া-গুড় বিতরণ
বাগেরহাট পৌরসভার ৬নং ওয়ার্ড এলাকার পানিবন্দি শত শত বাসিন্দারের মাঝে চিড়া-গুড়সহ শুকনা খাবার বিতরন করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, জেলা তাঁতী লীগের সভাপতি ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ¦ বাকি তালুকদার। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে পানিবন্দি শত শত মানুষের মাঝে তিনি এ খাবার পৌছে দেন। এ সময় তার সহর্ধমীনি ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা রিনা তালুকদারসহ জেলা ও পৌর তাঁতী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা রিনা তালুকদার বলেন, একটানা ভারী বর্ষনে পৌরসভার ৬নং ওয়ার্ডের শত শত বাসিন্দা পানি বন্দি হয়ে পরেছে। অধিকাংশ বাড়ী-ঘরে পানি উঠে রান্না-বান্না বন্ধ রয়েছে। তাই আমরা সাধ্যমত শুকনা কিছু খাবার দিয়ে তাদের সহয়তা করছি।
Please follow and like us:
« স্বাবলম্বি হতে পারলো না ভিক্ষুক মনোরঞ্জন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) নিয়োগে আছে নৌকা চালক ॥ চালাচ্ছেন স্পীডবোট »
