প্রধান সূচি

ইন্দুরকানীতে ২০ গ্রাম প্লাবিত

নিম্নচাপের প্রভাব অবিরাম বর্ষণে কঁচা ও বলেশ্বর নদের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় ইন্দুরকানীর নদী তীরবর্তী ২০ গ্রাম প্লাবিত হয়েছে। গাছ পড়ে বিদ্যুৎ লাইন ছিড়ে যাওয়ায় ২ দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। টগড়া ফেরীঘাট, কলারণ ফেরীঘাট ডুবে যাওয়ায় যানবাহন উঠা নামায় ব্যাঘাত ঘটছে। উপজেলার অধিকাংশ গ্রামীণ সড়ক ডুবে যাওয়ায় যাতায়াত সমস্যা সৃষ্টি হয়েছে। প্রায় শতাধিক মাছের ঘের ডুবে যাওয়ায় মাছ চাষীরা ক্ষতির সম্মুক্ষিন হয়েছে।

এছাড়া অধিকাংশ গ্রাম ডুবে যাওয়ায় কাঁচা ঘর বাড়ী পানিতে ডুবে গেছে। শনিবার জোয়ারে পানিতে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ও সড়ক ডুবে যাওয়ায় ১১ টার মধ্যে এসব শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দেয়া হয়েছে।

উপজেলার বিভিন্ন আমন ক্ষেত ও রবি শস্য ডুবে যাওয়ায় ফসলের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম জানান, নি¤œচাপের প্রভাবে এ উপজেলায় নি ঞ্চল প্লাবিত হয়েছে। গ্রামিন সড়কের অনেক ক্ষতি হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial