প্রধান সূচি

ইন্দুরকানীতে জেলেরা ২২ দিনেও সহায়তা পায়নি

মা ইলিশ ধরার নিষেধাজ্ঞা মানলেও পিরোজপুরের উপকূলীয় এলাকা ইন্দুরকানীর জেলেরা ২২ দিনেও সরকারি সহায়তা পায়নি। তাই জেলে পরিবারগুলো অসহায় কর্মহীন হয়ে পড়েছে।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২ হাজার ১৩০ জন নিবন্ধিত জেলে রয়েছে। এর মধ্যে  জেলে কার্ড পেয়েছে ১ হাজার ৬৭৬ জন । কিন্তু জেলেদের মধ্যে বিশেষ ভিজিএফ পাবে মাত্র ১ হাজার ৩৩০ জন। অধিকাংশ জেলেরাই সরকারি কোন সহায়তা পাবেনা। এ নিয়ে জেলেদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে। প্রকৃত জেলেরা কার্ড না পাওয়ায় তারা সহায়তাও পাচ্ছে না। বঞ্চিত জেলেরা জানান রাজনৈতিক বিবেচনায় এবং ইউপি সদস্যরা ভোটের বিবেচনায় কার্ড নির্ধারণ করায় প্রকৃত জেলেরা কার্ড পাচ্ছেন না।

চাড়াখালী গ্রামের জেলে নজরুল ইসলাম জানান, আমার জেলে কার্ড থাকলেও আমি কোন সহায়তা পাচ্ছি না। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকত শেখ আসাদুল্লাহ জানান, আগে তালিকা হয়েছে তাতে ভুল ত্রুটি হতে পারে। এখন থেকে প্রকৃত জেলেরা ছাড়া কেউই কার্ড পাবে না এবং জেলেদের সরকারি সহায়তা আসতে দেরী হওয়ায় বিতরণে বিলম্ব হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial