প্রধান সূচি

স্বরূপকাঠীতে পাঁচ বছরের শিশু ধর্ষন ও নারী নির্যাতন ॥ গ্রেফতার-২

জেলার স্বরূপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এছাড়া উপজেলার বাটনাতলা গ্রামে এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক দু’টি ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ৫ বছরের শিশু ধর্ষনের অভিযাগে আব্দুস সালাম গাজী (৫৫) ও নারী নির্যাতনের অভিযোগে তপন কুমার হালদার (৪০)কে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার রাতে স্বরূপকাঠী থানায় পৃথক দু’টি মামলা রজু হলে রাতেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

জানা গেছে, গত বুধবার আব্দুস সালাম গাজী প্রতিবেশি পাঁচ বছরের শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুটির পিতা নদীতে বরশি দিয়ে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। এ ঘটনায় থানায় মামলা হলে ধর্ষিতার মেডিকেল পরীক্ষা করানোর জন্য পিরোজপুর সিভিল সার্জন অফিসে পাঠানো হয়েছে। পরে শুক্রবার সকালে পার্শবর্তী উপজেলা কাউখালীর হোগলা এলাকা থেকে পাটিকেলবাড়ী পুলিশ ধর্ষক আব্দুস সালাম গাজীকে গ্রেফতার করা হয়।

অপর দিকে, বৃহস্পতিবার রাতে উপজেলার বাটনাতলা এলাকায় ধর্ষনের চেষ্টা কালে এলাকাবাসী তপন কুমার হালদারকে আটক করে পাটিকেলবাড়ী পুলিশের কাছে সোপর্দ করে। এ ঘটনায় ওই গৃহবধু নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করলে পুলিশ তপন কুমার হালদারকে গ্রেফতার করে অদালতে প্রেরণ করে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial