প্রধান সূচি

কাউখালীতে জোয়ারের পানিতে ১৬ গ্রাম প্লাবিত

অভিরাম বর্ষণ এবং আমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে জেলার কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের প্রায় ১৬টি গ্রামের  নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফলে এসব গ্রামের হাজারো মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ বর্ষন শুক্রবার পর্যন্ত চলছিলো। জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। থমকে গেছে জনজীবন।

নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। দু’দিনের অব্যাহত জোয়ারের পানি এবং অবিরাম বৃষ্টিতে সৃষ্ট হওয়া জলাবদ্ধতার কারণে নি¤œ আয়ের মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। আতঙ্কিত হয়ে পড়েছেন এ এলাকার হাজার হাজার মৎস্য চাষী।

এদিকে, খুলনা-পিরোজপুর-বরিশাল আঞ্চলিক মহাসড়কের পিরোজপুরের কঁচা নদীর বেকুটিয়া ফেরি এবং কাউখালী-স্বরূপকাঠি সড়কের আমরাজুড়ি ফেরি ঘাটের গ্যাংওয়ে পানিতে তলিয়ে যাওয়ায় ফেরি চলাচলে বিঘœ ঘটে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial