প্রধান সূচি

মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

‘পরিস্কার হাত সুন্দর ভবিষ্যত’ এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং বে-সরকারী সংস্থা ব্রাক এর সহযোগিতায় উপজেলা চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে ক্ষুদে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। পরে উপজেলা চত্তরে সঠিক নিয়মে হাত ধোয়া শেখানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্ত এসএম ফরিদ উদ্দিন, জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুস সত্তার খান, সহকারী প্রকৌশলী জয়দেব কুমার দত্ত, শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম পৌসভা নির্বাহী প্রকৌশলী আবদুস সালেক, পৌর সচিব হারুর-অর-রশীদ, উপজেলা ব্রাক ম্যনেজার নরেশ চন্দ্র বিশ্বাস, পুলিশ উপ পরিদর্শক আনিচুর রহমান প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial