বাগেরহাটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত টুর্নামেন্টে অংশ নিয়েছে জেলার ৯টি উপজেলার বিজয়ী দল।
এদের মধ্যে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে মোড়েলগঞ্জ কচুবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ফকিরহাট সৈয়দমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। খেলা শেষে সড়ক দূর্ঘটনায় আহত একজন স্কুল শিক্ষক এর পরিবারকে আর্থিক অনুদান প্রদান ও বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য এ্যাড. মীর শওকত আলী বাদশা। বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অশোক কুমার সমাদ্দার, সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেন প্রমূখ।
