প্রধান সূচি

বাগেরহাটে অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে ছাই

বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৮টি দোকান ঘর পুড়ে ভুষ্মিভুত হয়েছে। বুধবার রাত ১১টায় এ অগ্নিকান্ডের ঘটা ঘটে।

এসময় স্থানীয় এলাকাবাসি ফায়ার সার্ভিসে খবর দিলে তারা পৌছানোর আগেই অগ্নিকান্ডে শ্রমিকলীগের কার্যালয়সহ ৮টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে। আগুনে অন্তত ত্রিশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী করেছেন।

স্থানীয় এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, দেপাড়া গ্রামের মৃত কুটি খার ছেলে ওমর আলী পুড়ে যাওয়া দোকান ঘর গুলোর মালিক। তার কাছ থেকে ভাড়া নিয়ে এলাকার বিভিন্ন লোক এখানে ব্যবসা করে আসছিল। বুধবার রাত ১১টার দিকে একটি চায়ের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে গ্যাসের সিলিন্ডারে লেগে তা বিস্ফোরিত হলে আগুন পাশর্^বর্ত্তি দোকান গুলোতে ছড়িয়ে পরে।

এসময় স্থানীয় এলাকাবাসি ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়া হলে তারা এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকান্ডে স্থনীয় সরোয়ার পাইক, হেকমত, এনায়েত এর সাইকেল এর পার্স এর দোকান ও আছাদ, একরাম এবং হাসানের চা-মুদির দোকানসহ শ্রমিকলীগের কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।

দেপাড়া বাজার কমিটির সভাপতি খান সোহরাব হোসেন জানান, অগ্নিকান্ডে দেপাড়া বাজারের শ্রমিকলীগের কার্যালয়সহ আটটি দোকান ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial