প্রধান সূচি

কদমতলায় দু’টি সেতু ভেঙে ভোগান্তিতে ২৫ হাজর মানুষ

সদর উপজেলার কদমতলা ইউনিয়নের খানাকুনিয়ারি-পোরগোলা সংলগ্ন লোহার নির্মিত সেতু দু‘টি ভেঙে খালে পড়ে গেছে। পোরগোলা-ভোরা গ্রামে যাওয়ার সেতুটি এক বছর আর একপাই জুজখোলা গ্রামে যাওয়ার সেতুটি আট বছর অগে ভেঙে পড়ায় দুর্ভোগে আছেন ছয় গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ।

জেলা সদর থেকে মাত্র চার কিলোমিটার দুরত্বে এ ভেঙে পড়া সেতু দুটি পুনঃনির্মাণ না হওয়ায় ভোরা, পোরগোলা, পশ্চিম কদমতলা, রাজারকাঠী, একপাই জুজখোলা, ও বাগমারা গ্রামের হাজার, হাজার মানুষ জেলা সদর ও কদমতলা ইউনিয়ন পরিষদে যাতায়াতের জন্য দুর্ভোগ পোহাচ্ছেন। এ গ্রামের শত, শত শিক্ষার্থী পিরোজপুর শহরে অবস্থিত সরকারি সোহরাওয়ার্দী কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা বিদ্যালয়, আফতাব উদ্দিন ডিগ্রি কলেজ, পিরোজপুর ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, কদমতলা জর্জ হাই স্কুল, খানাকুনিয়ারী পি.ই, আর সি ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করতে চরম দুর্ভোগে পড়েছেন।

কদমতলা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ড সাবেক আওয়ামীলীগ সভাপতি আঃ হালিম সরদার ও ওয়ার্ড মেম্বার মাওলানা দ্বীন ইসলাম বলেছেন, খানাকুনিয়ারি মূল খারের গুদিঘাটার লোহার নির্মিত সেতুটির পশ্চিম প্রান্তের ৭০ ফুট ২০১৬ সালের ২৮ অক্টোবর বিকেলে ভেঙে পড়ে। এ সেতুটি ২০০১ সালে ১২ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর নির্মাণ করে ছিল। ভেঙে পড়ার পর কিছু দিন নৌকায় খাল পাড়া পাড়ের পর সুপারি গাছ ও বাঁশ দিয়ে সাকোঁ তৈরি করা হয়েছে। অপরদিকে খানাকুনিয়ারি মাদ্রাসার সামনের খালের লোহার সেতুটি আট বছর আগে ভেঙে পড়েছে। বাশেঁর সাকো দিয়ে চলা ফেরা করতে হচ্ছে।

খানাকুনিয়ারি মাদ্রাসার শিশু শিক্ষার্থী ইনতিয়াজ, নূরে জান্নাত, আমিনা, শিমা ও ফাহিমার সাথে আলাপ করলে তারা জানায়, সাঁেকা পাড় হতে তাদের ভয় হয়। খরোশ্রতা খালে শিশু শ্রেণি থেকে নবম-দশম শ্রেণির শিক্ষার্থীরা সাকোঁ পাড়াপাড়ে ভয় পায়। বিশেষ করে ছাত্রীরা থাকে আতংকে।

সেতু ভেঙে খালে পড়ে থাকার ব্যাপারে ২নম্বর কদমতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হানিফ খানের সাথে আলাপ করলে তিনি জানান, ভেঙে পড়া সেতু নির্মাণ আমাদের পরিষদের আওতায় নয়। তবে আমি উপজেলা পরিষদের মাসিক সমন্ময় সভায় এ বিষয়ে আলোচনা করেছি। এলজিইডি ইঞ্জিনিয়ারকে বলেছি। বিষয়টি আমাদের এমপিকেও জানিয়েছি। তিনি আরো জানান শুধু এ দুটি সেতু নয় গত আট/নয় মাস আগে এ কই এলাকার জুজখোলা নতুন হাটের খালের ওপরের লোহার ফ্রেমে ঢালাই সেতুটিও ভেঙে পড়েছে। তবে আমি যতদুর জানি নিমার্নের একটি প্রক্রিয়া চলছে।

পিরোজপুর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশ (এলজিইডি) অফিস সূত্রে জানাগেছে, উপজেলার ঝুঁকিপূর্ণ লোহার সেতু গুলোর একটি তালিকা এলজিইডির প্রধান কার্যালয়ে অনেক আগেই পাঠানো হয়েছে। সে তালিকায় কদমতলা ইউনিয়নের সেতু গুলোর নাম রয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial