প্রধান সূচি

পাইকগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

পাইকগাছায় জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কৃষি অফিস মিলনায়তনে উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, আওয়ামীলীগনেতা অধ্যক্ষ লুৎফর রহমান, প্রাক্তন সহকারী কৃষি অফিসার আহম্মদ আলী মোড়ল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুজ্জামান, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ।

বক্তব্য রাখেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা সরাজ উদ্দীন, প্রকাশ চন্দ্র মন্ডল, মিন্টু রায়, লতিফা সুলতানা, সাংবাদিক ইমদাদুল হক, কৃষক শ্যামাপদ মন্ডল, অনুকূল ব্যানার্জী, এমএম আজিজুল হাকিম, রিতা মন্ডল ও আরিফা বেগম। অনুষ্ঠানে ইঁদুর নিধনে বিশেষ অবদান রাখায় উপ-সহকারী কৃষি কর্মকর্তা প্রকাশ চন্দ্র মন্ডল ও কৃষক শ্যামাপদ মন্ডলকে পুরস্কার প্রদান করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial