টুঙ্গিপাড়ায় শেখ রাসেলের জন্মদিন পালিত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্ম বার্ষিকী পালন করেছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ।
বুধবার সকাল ৯ টায় জাতির জনকের সমাধীতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে আনন্দ র্যালি ও কেক কেটে জন্ম বার্ষিকী পালন করেন। সকাল ১০টায় শেখ রাসেল দুস্থ শিশু প্রশিক্ষন ও পূর্নবাশন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজিজুল ইসলাম সরদার ও কামরান শেখ এর সভাপতিত্বে পৃথক দুটি সভায় উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বশার খায়ের, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বি এম এমদাদুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক বিশ্বাস, সাধারন সম্পাদক শেখ বাবুল হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান মিলন মোল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।
