আস বাংলাদেশ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ
আস বাংলাদেশ কর্তৃক মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। বুধবার বিকাল বাগেরহাট সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের প্রচেষ্টায় “প্রতীচী (বাংলাদেশ) ট্রাষ্ট এর আর্থিক সহযোগিতায় আস বাংলাদেশ বাগেরহাটের ৩টি বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তির চেক বিতরণ করে।
চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ। এসময় উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার মাসুদা আক্তার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, চিরুলিয়া স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ শেখ তামজিদ হোসেন, আস বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, সহকারী প্রকল্প সমন্বয়কারী আনন্দ মোহন বৈদ্য প্রমুখ ।
বৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথি শিক্ষার্থীদের বাল্যবিবাহ রোধ এবং ইভটিজিং এর বিষয়ে ইভটিজারদের বিরুদ্ধে রুখে দাড়ানোর জন্য পরামর্শ দেন ও স্ব স্ব বিদ্যালয়ে এ বিষয় নিয়ে তারা যেন আলোচনা করে। শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি বিজ্ঞানের চর্চা ও বিজ্ঞান মনস্ক হওয়ার পরামর্শ প্রদান করেন।
