প্রধান সূচি

সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পেশাদার সাংবাদিকের পরিচয় পাওয়া যায় … মহিউদ্দিন মহারাজ

পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন মহারাজ বলেছেন, সাংবাদিকতা একটি মহান পেশা। সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পেশাদার সাংবাদিকের পরিচয় পাওয়া যায়। তাই সাংবাদিকদের সব ক্ষেত্রেই বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশ করা উচিৎ।
তিনি বলেন, বর্তমান সরকার পিরোজপুরসহ সারাদেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছে। বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে চলছে। বিশ্বব্যাংকের অর্থায়ন ছাড়াই পদ্মা সেতু নির্মান করছে সরকার। এখন পদ্মা সেতু দৃশ্যমান।
তিনি আজ মঙ্গলবার পিরোজপুরের ভান্ডারিয়ায় ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের মানিক মিয়া পাবলিক লাইব্রেরী মিলনায়তনে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) এর উদ্যোগে সাংবাদিকদের তিন দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মহিউদ্দিন মহারাজ বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে সাংবাদিকদের সরকারের সহযোগিতা করা উচিৎ। পাশাপাশি কোন অনিয়ম, দুর্নীতি বা উন্নয়ন কার্মকান্ডের গাফলতি হলে গঠনমূলকভাবে সেটাও মিডিয়ায় তুলে ধরতে হবে। আর বিষয়গুলো তুলে ধরলে সরকার চলমান উন্নয়নের যে ভুল তাও সুধরে নিয়ে উন্নয়নের মহাসড়ক পাড়ি দিতে তাদের সহজ হবে।
তিনি বলেন, দেশ স্বাধীনে এই ভান্ডারিয়ার সন্তান মরহুম তফাজ্জল হোসেন মানিক মিঞা যেভাবে সেই পাকিস্তানিদের রক্তচক্ষু এমনকি জেল জুলুম নির্যাতন সহ্য করেও তাঁর লেখনির মধ্য দিয়ে অগ্রণী ভূমিকা রেখেছে যার ফলশ্রুতিতে দেশ স্বাধীনে স্বাধীনতার স্বপক্ষের শক্তিদের মনে জোর পেয়েছে এবং স্বাধীনতা অর্জন সহজ হয়েছে। দৈনিক ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা সিনিয়র সাংবাদিক কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী।
বক্তব্য রাখেন পিআইবির প্রশিক্ষক পারভীন সুলতানা রাব্বী, প্রশিক্ষক বাংলাভিশনের সিনিয়র নিউজ এডিটর রুহুল আমীন রুশদ, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভান্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. মোশারফ হোসেন মামুন, ভান্ডারিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান ভান্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি দৈনিক পিরোজপুর কন্ঠ পত্রিকার প্রকাশক মো. মিরাজুল ইসলাম, ভান্ডারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু প্রমূখ।
পরে প্রশিক্ষার্থী সংবাদকর্মীদের হাতে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষনে জেলার ভান্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী উপজেলায় কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial