বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়
বাগেরহাটে ভোক্তা সংরক্ষন অধিদপ্তর শহরের সাধনার মোড় ও চাউলপট্টি এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনাকালে জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান, ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক শিকদার শাহিনুর আলম উপস্থিত ছিলেন।
জেলা বাজার কর্মকর্তা সুজাত হোসেন খান জানান, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে সার বিক্রির দায়ে ভোক্তা সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে শহরের সাধনার মোড় এলাকার দুটি সারের দোকানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া পাইকারি মূল্যে চাউল ক্রয়ের ভাউচার দেখাতে না পারায় শহরের চাউলপট্টি একটি চালের দোকানকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
Please follow and like us:
« পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) সত্য ও বস্তুুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমেই পেশাদার সাংবাদিকের পরিচয় পাওয়া যায় … মহিউদ্দিন মহারাজ »
