প্রধান সূচি

বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার পিরোজপুরের হাচনাইন পারভেজ

 

ষ্টাফ রিপোর্টার :
পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাচনাইন পারভেজ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে বরিশাল পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম) এ পুরস্কার তুলে দেন নির্বাচিত অফিসারের হাতে।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ কমিউনিটি পুলিশিং এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা করার লক্ষ্যে ও পুলিশী সেবা সাধারণ মানুষের কাছে আরো সহজে পৌছে দিতে বরিশাল রেঞ্জের প্রতিটি জেলার প্রতিটি কলেজে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং কার্যক্রম শুরুর নির্দেশ দেন।
রেঞ্জ ডিআইজির নির্দেশ অনুযায়ী পিরোজপুর জেলা পুলিশ মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সচেতনতামূলক এ কার্যক্রমে গত ৮ সেপ্টেম্বর সরকারী সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর এ ষ্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরাম এর ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটিতে ইসলামের ইতিহাস বিভাগের লাভলু মিয়াকে সভাপতি এবং অর্থনীতি বিভাগের মনির হোসাইনকে সাধারন সম্পাদক করে উক্ত কমিটি গঠন করা হয়। যার তত্ত্বাবধানে ছিলেন পিরোজপুর জেলা পুলিশের সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাচনাইন পারভেজ।
সোমবার সকালে বরিশাল পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি আকরাম হোসেন সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোঃ ওয়ালিদ হোসেন, ডিআইজি অফিস বরিশাল রেঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফয়েজ আহমেদসহ বরিশাল রেঞ্জের সকল পুলিশ সুপারগণ।
এর আগে বরিশাল রেঞ্জের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় অপরাধ পর্যালোচনা, বিট পুলিশিং ও মাদকসহ বিভিন্ন ইস্যুতে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম, বিপিএম দিক নির্দেশনা দেন। পরে বিট পুলিশিং, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ও ক্রাইম ওয়ার্কে বিভিন্ন ক্যাটাগরিতে বেস্ট অফিসারদের পুরস্কার প্রদান করেন।
বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক (পিপিএম)।
উল্লেখ্য, পিরোজপুর জেলা পুলিশ সর্বপ্রথম বরিশাল রেঞ্জের মধ্যে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর কার্যক্রম গ্রহন করে এবং এর কার্যক্রম সঠিকভাবে গ্রহনে সক্ষম হয়।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial