পিরোজপুরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদন্ড
পিরোজপুরে মামদক মামলায় রনি সাহা (২৯) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ রায় দেন। রনি সাহা পিরোজপুর পৌর শহরের রাজারহাট এলাকার মৃত গৌরঙ্গ লাল সাহা।
আদালত সূত্রে জানা গেছে, পিরোজপুর শহরের কৃষ্ণচ’ড়া মোড় এলাকা থেকে ২০১৩ সালের ১৮ এপ্রিল রনি সাহাকে গ্রেফতার করে র্যাব-৮ এর একটি দল। এ সময় তার কাছ থেকে ১১৯ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের ডিএডি ঈসমাইল হোসেন বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন।
Please follow and like us:
« ইন্দুরকানীতে পানিতে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায় »
