পিরোজপুরের শংকরপাশায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিত কিশোরীর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার নাসির মুন্সি (৬৫) ওরফে তেল নাসির নামে এক ব্যবসায়ী বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামী পলাতক রয়েছে।
কিশোরীর বাবার অভিযোগ, সোমবার বিকেলে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৪) বাড়ির পাশের একটি ঘরে টিভি দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তামান্না নামের এক মহিলা তার মেয়েকে ফুসলিয়ে প্রতিবেশী নাসির মুন্সির ঘরে নিয়ে যায়। সেখানে নাসির মুন্সি জোর পূর্বক তার মেয়েকে ধর্ষণ করে। পরে বাড়িতে এসে মেয়ে তার মায়ের কাছে ঘটনাটি জানালে থানায় নাসির ও তামান্নার নামে তার সহযোগীর বিরুদ্ধে মামলা করেছেন।
পিরোজপুর সদর থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পিরোজপুর সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে অভিযুক্ত নাসির মোবাইল ফোনে জানান, কিছু লোক ষড়যন্ত্র করে এসব বানোয়াট কথা ছড়াচ্ছে। এ বিষয় আমি কিছু জানি না।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নাসির মুন্সি পারিবারির জীবনে প্রাপ্তবয়স্ক এক ছেলে ও ৪ মেয়ের সন্তানের জনক। মেয়েদের বিয়েও দিয়েছেন। কয়েক বছর আগে ৫ম শ্রেনীর এক ছাত্রীকে ঘটা করে বিয়ে করে ব্যাপক আলোচিত হয়েছিলেন এই নাসির। ২৫/৩০ বছর আগে আপন শালিকাকে বিয়ে করার অভিযোগে তার বিরুদ্ধে মামলাও হয়েছিল।
স্থানীয় সুত্রে জানা গেছে, এলাকায় নাসির মুন্সি ব্লাকার নাসির বা তেল নাসির নামে পরিচিত। একসময় ব্লাকে জাহাজের তেল ও নানা কালোবাজারির সাথে জড়িত থাকায় সে ব্লাকার বা তেল নাসির নামে পরিচিত পায়।
