পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের জলাবদ্ধ এলাকা পরিদর্শন
পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। তিনি গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চাঁদখালী ইউনিয়নের জলাবদ্ধ ঢেমশাখালী ও ফেদুয়ারাবাদ এলাকা পরিদর্শন করেন।
এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে তিনি স্থায়ী সমাধান ও জলাবদ্ধতা নিরসন কল্পে পরিকল্পনা গ্রহণের জন্য বুধবার বিকালে স্থানীয় মৌখালী বাজারে এক মতবিনিময় সভার আহবান করেন। উক্ত সভার মাধ্যমে স্থানীয়দের মতামতের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপস্থিত এলাকাবাসীকে আশস্ত করেন।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি জিএম ইকরামুল ইসলাম, ইউপি সদস্য ফজলুল করিম, শিক্ষক নূরুল ইসলাম, শাহিদুজ্জামান, সিরাজুল ইসলাম, আফসার আলী গাজী, সাইদ মোল্লা, আরশাদ সানা, জরিনা বেগম, খোকন সানা ও মালেকা বেগম।
